প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূতের এই প্রত্যাবর্তনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। কোন রাষ্ট্রদূতকে কখন ডেকে পাঠাতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন নিয়ে আয়োজিত এই সংলাপে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই সফরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর এই সফর জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন ক্ষেত্র তৈরি করবে এবং উভয় দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে।

















