৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

ভারতে পালানোর সময় আটক সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী

news24banglatv.com সারাদেশ ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগান সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার অতিক্রম করে শূন্যরেখা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির নিয়মিত টহলদল তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহারের নানা সামগ্রী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন, তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নির্বাচন অফিসে কাজ করে আসছেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে সুশান্ত গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে ওঠেন। স্থানীয় এক দালালের সহায়তায় সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে টহলরত বিজিবি সদস্যদের হাতে তিনি ধরা পড়েন।

অধিনায়ক আরও জানান, তার কাছে পাওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও নথিপত্র বর্তমানে আইনানুগ যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সব খবর
শিরোনাম :
ভারতে পালানোর সময় আটক সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের বিরুদ্ধে মামলা শ্রীলঙ্কার চেম্মানিতে বড় খনন অভিযান দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি কাতারের অবকাঠামো ও আবাসন খাতে ৩৮.৫ বিলিয়ন ডলারের মেগা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে ট্রাম্প প্রশাসন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল কাতার কালিয়াকৈরে মাদ্রাসার নামে অনুদান আত্মসাতের অভিযোগ, বিক্ষোভ জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন, জানালেন ইসি মাছউদ ন্যাম ভবনে সংসদ সদস্যের বাসভবনে রহস্যময় পরিস্থিতি, তদন্তে পুলিশ ইরাকের ইরবিল বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ রংপুরে চার সদস্যের মৃত্যু যুদ্ধ বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানালো ইরান কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণায় জড়িত ২১ জন আটক ডিসেম্বরেই সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন দেবে বিশেষ কমিটি ভারতে পালানোর সময় আটক সুনামগঞ্জের নির্বাচন অফিসের কর্মচারী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের বিরুদ্ধে মামলা শ্রীলঙ্কার চেম্মানিতে বড় খনন অভিযান দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি কাতারের অবকাঠামো ও আবাসন খাতে ৩৮.৫ বিলিয়ন ডলারের মেগা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে ট্রাম্প প্রশাসন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল কাতার কালিয়াকৈরে মাদ্রাসার নামে অনুদান আত্মসাতের অভিযোগ, বিক্ষোভ জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন, জানালেন ইসি মাছউদ ন্যাম ভবনে সংসদ সদস্যের বাসভবনে রহস্যময় পরিস্থিতি, তদন্তে পুলিশ ইরাকের ইরবিল বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ রংপুরে চার সদস্যের মৃত্যু যুদ্ধ বন্ধে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত জানালো ইরান কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণায় জড়িত ২১ জন আটক ডিসেম্বরেই সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন দেবে বিশেষ কমিটি