গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনবিষয়ক মতবিনিময় সভায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
মোনাজাতে প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।













