রাজশাহী কর আপিল অঞ্চলে ১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পাঁচ ক্যাটাগরির মোট ১১টি পদে কর্মী নেবে প্রতিষ্ঠানটি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা এতে আবেদন করার সুবিধা পাবেন। কর আপিল অঞ্চল-রাজশাহীতে পাঁচ ক্যাটাগরির পদে ১১ জনবল নেবে।
পদের নাম ও পদসংখ্যা
- ব্যক্তিগত সহকারী১টি
- উচ্চমান সহকারী২টি
- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর৫টি
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক২টি
- অফিস সহায়ক১টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- ব্যক্তিগত সহকারীস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- উচ্চমান সহকারীস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকস্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ।
- অফিস সহায়কস্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অনলাইনে আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা কর আপিল অঞ্চল-রাজশাহীর অফিসিয়াল টেলিটক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ফি ও সময়সূচি
১ থেকে ৪ নম্বর পদের টেলিটকের সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ধার্য করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের আবেদনের ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
অনলাইনে ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

















