ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিআইডির অনুরোধে তাকে আটক করা হয় বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে সিআইডিতে তার বিরুদ্ধে থাকা মামলার সুনির্দিষ্ট বিবরণ সম্পর্কে কোনো তথ্য দেননি এই কর্মকর্তা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বনানী এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘‘সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, জালিয়াতি, প্রতারণা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়েও অভিযান চালানো হয়েছিল। সেদিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালায় র্যাব।
পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হওয়ার পর এবার ফের তাকে আটক করা হলো।

















