পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে, যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীর পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। বিদেশি কূটনীতিকদের সামনে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষাকে এক প্রকার ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, বাস্তব আর প্রত্যাশা এক নয়। তিনি কটাক্ষ করে বলেন, বাণিজ্যিক যাত্রী হিসেবে নয়, বরং তাকে দেশে ফিরতে হলে কঠোর নজরদারি বা হাতকড়ার মাধ্যমেই আসতে হবে। বাস্তবতা হলো, আইনি প্রক্রিয়া ছাড়া এ ধরনের কোনো সন্ত্রাসীকে দেশে প্রবেশের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ‘সন্ত্রাস’ ও ‘আওয়ামী লীগ’ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীকেই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে, যাদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে দিল্লি। তার মতে, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন একটি পালানোর স্লোগানে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের কাছে নেতিবাচক অর্থ বহন করছে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি।
দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সরকার জনগণের আস্থায় অটুট এবং পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে আত্মবিশ্বাসী। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সমর্থকদের সাম্প্রতিক বিভিন্ন তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এসব ঘটনার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও জনগণ ভয় পাচ্ছে না, বরং জড়িতরাই এখন ভয়ের মধ্যে রয়েছে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ যে পরিবর্তন প্রত্যাশা করছে, তা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে এই কঠোরতা আরও বাড়ানো হবে। জননিরাপত্তায় যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

















