দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চারদিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদনের পেছনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মরিয়মের মৃত্যুর সময় আসামিদের উপস্থিতিতে তাদের ভূমিকা, ভুক্তভোগীকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার মতো প্ররোচনা, উস্কানি, ভয়ভীতি প্রদর্শন বা মানসিক চাপ দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত হওয়া। এছাড়া, মামলার পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের খুঁজে বের করা এবং মামলার রহস্য উদঘাটনই রিমান্ডের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার বাবা মামলাটি দায়ের করেছিলেন। চাকরির আরও তথ্য: পাঁচ কারণ দেখিয়ে তাদের রিমান্ড আবেদন করা হয়, যার মধ্যে রয়েছে— *মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় ছিল।

















