২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দর হামলা: বৈশ্বিক প্রতিবাদ ও ট্রাম্পের সতর্কতা

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২
সব খবর

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০০ জন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক এতে প্রাণ হারিয়েছেন। শনিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রাণহানির এই বিবরণ সুনির্দিষ্টভাবে প্রকাশ করে।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চলতি সপ্তাহের মধ্যে রিয়াদের ওই বিমানবন্দরে হুথিরা এটি নিয়ে টানা তৃতীয়বার হামলা চালাল। গত এক দশকের মধ্যে এটিকে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইয়েমেনের ভেতরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষ নতুন করে তীব্র রূপ নেওয়ার পরপরই রিয়াদে এই বড় ধরনের আঘাত হানা হলো। ইয়েমেনি সরকারি বাহিনীর পক্ষে সৌদি আরব দীর্ঘদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে, বিপরীতে ইরান সমর্থিত হুথিরাও পাল্টা হামলা জোরদার করেছে।

রিয়াদে সংঘটিত এই আক্রমণকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি ঘটার পরেই তিনি জানান, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলবেন। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধে মার্কিন বাহিনীর সরাসরি অংশ নেওয়া উচিত কি না, তা ওয়াশিংটন খতিয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। হুথিদের হামলা সহ্য করা যায় না: জাপান।

ট্রাম্প আরও স্পষ্ট করেন যে, ওয়াশিংটন দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিনদের পক্ষ থেকে এই পদক্ষেপ বিবেচিত হচ্ছে কারণ হামলায় তাদের একজন নাগরিকও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রাণঘাতী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের জোর দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কঠিন সময়ে সৌদি সরকার ও তাদের দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইয়েমেনে যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

এদিকে ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ বেসামরিক বিমান ঘাঁটিতে এই হামলাকে সংঘাতের বিপজ্জনক ও গুরুতর বিস্তার বলে সতর্ক করেছেন। এক বিবৃতিতে গ্রুন্ডবার্গ উল্লেখ করেন, আন্তর্জাতিক ও বেসামরিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বিশাল হুমকি। এটি কেবল সহিংসতার অচলাবস্থাকে দীর্ঘায়িত করবে এবং ইয়েমেনে স্থায়ী শান্তি ফেরানোর চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে জটিল করে তুলবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে এই হামলার তীব্র ধিক্কার জানিয়ে একে আন্তর্জাতিক আইনের নজিরবিহীন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। মিসর মনে করে, বেসামরিক মানুষের নিরাপত্তা ও জীবনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই হামলা পরিচালিত হয়েছে। একইভাবে দোহার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সৌদির সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন করে করা এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও আকাশ চলাচলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

কাতার আরও নিশ্চিত করেছে যে, তাদের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ সরকারের গৃহীত যেকোনো সার্বভৌম ও বৈধ পদক্ষেপের প্রতি দোহার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে সৌদি আরবের পাশে থাকার সংহতি প্রকাশ করেছে এবং রিয়াদের আত্মরক্ষা ও নাগরিক সুরক্ষার যেকোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে।

অনুরূপভাবে সৌদি আরবে নিযুক্ত জাপানি দূতাবাস হুথি গোষ্ঠীর বারবার এমন আক্রমণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। এক বার্তায় দূতাবাস জানায়, যেকোনো পরিস্থিতিতেই নির্দোষ সাধারণ মানুষের ওপর হামলা সমর্থনযোগ্য নয়। রিয়াদ বিমানবন্দরে হামলার পর বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের এসব জোরালো প্রতিক্রিয়া আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার সংকটকে নতুন করে সামনে নিয়ে এলো।

নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২
সব খবর
শিরোনাম :
নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য রিয়াদ বিমানবন্দর হামলা: বৈশ্বিক প্রতিবাদ ও ট্রাম্পের সতর্কতা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস নির্মাণ ইন্টারন্যাশনালের পাঁচ দশকের আভিজাত্য ও আধুনিক স্থাপত্য রিয়াদ বিমানবন্দর হামলা: বৈশ্বিক প্রতিবাদ ও ট্রাম্পের সতর্কতা টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ সৌদির বিমানবন্দরে হুথি হামলা: দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকা’র সৌদি আরবে হুতি হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন সুন্দরবনের বাতাসে বিষাক্ত বস্তুকণা, হুমকির মুখে প্রতিবেশ ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস