ইয়েমেনের হুথি বাহিনীর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি কেঁপে উঠেছে। গত সোমবার রাতে চালানো এই হামলার পর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় আকাশপথে বড় ধরনের পরিবর্তন এনেছে বিভিন্ন এয়ারলাইনস। মঙ্গলবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবারে রাতে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করার দাবি জানায়। রিয়াদে অবস্থানরত পশ্চিমা কর্মকর্তারা শহরজুড়ে বিকট বিস্ফোরণের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার পর আগুন লাগার দৃশ্য ছড়িয়ে পড়ে।
এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আবুধাবিভিত্তিক ইত্তিহাদ এয়ারওয়েজ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজও তাদের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইয়েমেন যুদ্ধের এই ভয়াবহ বিস্তৃতি সৌদি আরবের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, একই সময়ে হরমুজ প্রণালিতে নতুন করে উত্তজনা দেখা দিয়েছে। ইসলামি রেভল্যুশারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা প্রণালি থেকে বের হওয়ার চেষ্টাকালে একটি সুপারট্যাংকরে আঘাত হেনেছে। দুই দিনের ব্যবধানে জলযানে এটি তৃতীয় হামলার ঘটনা, যা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে আরও উসকে দিয়েছে।

















