মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর কোনো অভিযান হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ তাদের তৎপরতা আরও বৃদ্ধি করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, গত ছয় মাসের সাথে তার আগের ছয় মাসের তুলনা করলে দেখা যায় কিছু অপরাধ যেমন কমেছে, তেমনি কিছু অপরাধ বেড়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি খুব খারাপ হিসেবে দেখছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন সাপেক্ষে যেকোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আলোচনার অবতারণা করেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ৬ মাসের সঙ্গে যদি আগের ৬ মাসের তুলনা করি—তাহলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছেও। ‘তুলনামূলকভাবে আমরা খুব খারাপ করছি—আমি এটা মনে করি না।

















