কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে আয়োজিত প্রথম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ শ্রেণীর বাংলা বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা বিভাগ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক মোহাম্মদ আবুল বাশার, আব্দুর রহমান, মাহবুবুল আলম, শাহনাজ পারভীন ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

















