রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তর করা হবে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন পরিসরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সব ঠিক থাকলে ২০২৯ সালের মধ্যেই নতুন ঠিকানায় দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।
এর আগে সরকারের নীতিনির্ধারণী সভায় সচিবালয় স্থানান্তরের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সেই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্তের পর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পরদিনই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটি অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

















