প্রয়োজনীয় উপকরণ
- সাদা তিল: ১৫০ গ্রাম
- আখের গুড়: ২০০ গ্রাম
- পানি: পরিমাণমতো
প্রস্তুতপ্রণালী
প্রথমে মোটা তলাযুক্ত কড়াইয়ে সাদা তিল হালকা করে ভেজে নিতে হবে। তিল থেকে সুন্দর সুবাস বের হলে তা চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন।
এরপর কড়াইয়ে আখের গুড় ও পানি একসঙ্গে নিয়ে জ্বাল দিন।
গুড় গলে গিয়ে যখন আঠালো ও চ্যাটচ্যাটে ভাব চলে আসবে, তখন পূর্বে ভেজে রাখা তিল এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলা থেকে নামিয়ে সামান্য গরম থাকা অবস্থাতেই হাতে তালু দিয়ে চেপে চেপে পছন্দসই নাড়ুর আকার দিন। এবার নামিয়ে গরম অবস্থায় নাড়ু আকারে বানিয়ে ফেলুন।
গুরুত্বপূর্ণ তথ্য
- ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি।

















