অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনাটিকে পুলিশ ‘পরিকল্পিত’ বলে অভিহিত করেছে। ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাটায় অবস্থিত নিজের কার্যালয়ের বাইরে সোমবার ৬৫ বছর বয়সি এই সংসদ সদস্য হামলার শিকার হন। যদিও একে পরিকল্পিত হিসেবে দেখা হচ্ছে, তবে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ (এএফপি) বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। সোমবার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াঙ্গারাটায় নিজের কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হন ৬৫ বছর বয়সি হেইনস।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪৩ বছর বয়সি টারাওয়িঙ্গি এলাকার এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল ও রাজ্য পুলিশ যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে এবং সম্ভাব্য অপরাধের ধারাগুলো পর্যালোচনা করছে। এর মধ্যে কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিসাধনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত থাকতে পারে, যার শাস্তি সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত’ কাজ বলে স্পষ্ট করেছেন। এবিসি রেডিওর সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাড়িটি ইউটার্ন নিয়ে এমপিকে ধাক্কা দিয়েছিল, যা স্পষ্টতই কোনো দুর্ঘটনা নয়। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ‘শুরুতে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারিনি। এটি দুর্ঘটনা ছিল না, কিংবা কেউ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েনি।’। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে তিনি পরিচিতি পান।
এই বর্বরোচিত হামলায় গুরুতর আহত হেলেন হেইনসকে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দীর্ঘ অস্ত্রোপচারের পর তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্থানীয় রিকি জেফারিস নামের এক ব্যক্তি নাপিতের দোকান থেকে বেরিয়ে এসে হেইনসকে সাহায্য করতে এগিয়ে যান। তিনি গাড়িচালকের হাত থেকে একটি ছুরি সরিয়ে নিতে সক্ষম হন। জেফারিস সাংবাদিকদের বলেন, তিনি বিকট শব্দ শুনেছিলেন এবং সেখানে কোনো ব্রেক করার শব্দও পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে অস্বাভাবিক করে তুলেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে পথচারীদের হস্তক্ষেপে বাধার আগ পর্যন্ত গাড়িটি এমপিকে দুইবার ধাক্কা দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং একে ‘গভীরভাবে উদ্বেগজনক’ আখ্যা দিয়ে হেইনসের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পরে যখন বিষয়টি পরিষ্কার হয়, তখন আমি যতটা পেরেছি করেছি।
২০১৯ সালে সংসদে যোগ দেওয়ার আগে হেইনস একজন নার্স ও ধাত্রী হিসেবে কর্মরত ছিলেন। ইন্ডি আসনের এই স্বতন্ত্র প্রতিনিধি পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতা এবং দুর্নীতি দমনের মতো ইস্যুতে সোচ্চার থাকার জন্য পরিচিত।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের নথি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাজনীতিকদের প্রতি হয়রানি ও হুমকির মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে। সাধারণত নিরাপত্তাহীনভাবেই সাধারণ মানুষের কাছাকাছি কাজ করা অস্ট্রেলিয়ার রাজনীতিকদের জন্য বর্তমান পরিস্থিতিকে বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রধানমন্ত্রী আলবানিজ। অস্ট্রেলিয়ার রাজনীতিকেরা ঐতিহাসিকভাবেই সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন। সাধারণত তারা নিরাপত্তারক্ষী ছাড়াই নিজেদের দৈনন্দিন কাজকর্ম করেন।

















