শীতের তীব্রতায় সম্ভাব্য গ্যাসসংকট এড়াতে দেশবাসীকে জ্বালানি ব্যবহারের হার অন্তত ১০ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতীয় পর্যায়ে এই সম্মিলিত প্রয়াস সফল করতে তিনি গ্যাস সাশ্রয়কারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় গালিবাফ উল্লেখ করেন, আসন্ন শীতকালীন চাহিদা মেটাতে এই সাশ্রয় জরুরি। তিনি জানান, যে পরিমাণ গ্যাস সাশ্রয় করা হবে, তার অনুপাতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ প্রদান করা হবে। এই প্রণোদনার অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে, যাতে প্রতিটি পরিবার সাশ্রয়ের সুফল তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারে।
প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত ও উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও ইরান দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস ঘাটতির সম্মুখীন। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে তীব্র শীতের সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ঘরবাড়ি উষ্ণ রাখার কাজে গ্যাসের ব্যাপক চাহিদা তৈরি হয়।
তেহরানের তথ্যমতে, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। দেশটিতে প্রায় ৪০ দিন ধরে চলা যুদ্ধের তীব্র পর্যায়ে ইরানের জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক গ্যাস পরিশোধনাগারগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে বলে জানিয়েছে তেহরান।

















