১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার
সব খবর

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ রোধে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ উদ্যোগের কথা জানানো হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী করতে বৈদ্যুতিক বাসের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক ধাপে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনা শুরু হবে। পরবর্তীতে বেসরকারি মালিকদেরও এই আধুনিক কাঠামোর অধীনে আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গণপরিবহনে কেবল বাসের সংখ্যা বাড়ালেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না; এর জন্য প্রয়োজন পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন। পুরো পরিবহন খাতকে একটি পরিকল্পিত ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় আনার জন্য সরকার কাজ করছে। এই রূপান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন বছর সময় প্রয়োজন হতে পারে এবং এ বিষয়ে বিশ্বব্যাংক পূর্ণ সহায়তা প্রদান করবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

প্রস্তাবিত এই সংস্কারের মূল ভিত্তি হিসেবে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই পদ্ধতিতে প্রচলিত রুট পারমিট ব্যবস্থার পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাস পরিচালনা করা হবে। ফলে যাত্রীদের ভাড়া সরাসরি অপারেটরের হাতে না গিয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে, যা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতে সাহায্য করবে।

নতুন ব্যবস্থায় অপারেটরের আয় নির্ভর করবে কত যাত্রী পরিবহন করা হলো তার ওপর নয়, বরং কত দূরত্ব নির্ধারিত মানদণ্ড মেনে বাস চালানো হলো তার ওপর। এর ফলে বাসের সময়সূচি বজায় রাখা এবং সেবার মান নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে নগরীর বায়ুদূষণ অনেকটা হ্রাস পাবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে। রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন।

বর্তমানে রাজধানীতে বাস চলাচল, যাত্রী তোলা ও ভাড়া নিয়ে যে নৈরাজ্য চলে, তা জনদুর্ভোগের প্রধান কারণ। এছাড়া একই রুটে একাধিক বাসের অসুস্থ প্রতিযোগিতা, যত্রতত্র বাস থামানো এবং যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহনের আধিক্য নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। নতুন এই মডেল চালু হলে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং নারী, শিশু ও বয়স্কদের যাতায়াত আরও নিরাপদ হবে। কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত মানসম্মত যানবাহনের অভাব নিয়ে দীর্ঘদিন ধরে নগরবাসীর অভিযোগ রয়েছে।

তবে এত বড় পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় একীভূত করা—এই বিষয়গুলো বড় বাধা হিসেবে দেখা দিতে পারে। এছাড়া বাসের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পেশাদার জনবল তৈরিতেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী ছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পিতভাবে এই আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের দুর্ভোগের ইতি ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার
সব খবর
শিরোনাম :
প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হলো একনেক বৈঠক নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানি: নেপথ্যে জিয়াউল আহসান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান এখন মরিয়া রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বাড়লেও কমছে ঋণ বিতরণ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ৩ পদে নিয়োগের সুযোগ চুয়াডাঙ্গার মাছের ঘেরে পাহারাদার বদর উদ্দিন নিহত, নেপথ্যে রহস্য সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের লক্ষ্মীপুরে বাবার প্রয়াণের দিনে সম্পত্তি নিয়ে সন্তানদের বিবাদ প্যারালাইজড হওয়ার শঙ্কা: সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডিজিটালাইজড না হলে বিচার বিভাগে আস্থার সংকট তৈরি হবে: শিশির মনির ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ ভৈরবের তরুণ জুনাইদের চারমুখী চাপের মুখে দেশের পোশাক খাত, সমন্বিত সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের ১৭ হাজার টাকা মজুরি হলে পোশাকের দাম ৪–৫% বাড়াতে হবে: র‍্যাপিড শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল: ইসি ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা ওড়িশায় উগ্রবাদীদের ভাঙচুরের পর গির্জায় প্রশাসনের বুলডোজার হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হলো একনেক বৈঠক নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানি: নেপথ্যে জিয়াউল আহসান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান এখন মরিয়া রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বাড়লেও কমছে ঋণ বিতরণ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ৩ পদে নিয়োগের সুযোগ চুয়াডাঙ্গার মাছের ঘেরে পাহারাদার বদর উদ্দিন নিহত, নেপথ্যে রহস্য সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের লক্ষ্মীপুরে বাবার প্রয়াণের দিনে সম্পত্তি নিয়ে সন্তানদের বিবাদ