অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
চাকরির সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
- বিভাগের নাম: অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- পদসংখ্যা: ১ জন
- চাকরির ধরন: ফুল টাইম (বেসরকারি)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর
- কর্মস্থল: ঢাকা
প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বয়সসীমা বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম উল্লেখ নেই। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিডিজবসের সংশ্লিষ্ট লিংকে যোগাযোগ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
- আবেদন শুরু: ২৪ অক্টোবর ২০২৬।
- সূত্র: বিডিজবস ডটকম।

















