নিয়োগের মূল তথ্য
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের প্রকৌশল বিভাগে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে একজন দক্ষ কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- পদটির জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- সরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ সেক্টরে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রার্থীদের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের উচ্চতর পদে অন্তত তিন বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রকল্পে পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতার শর্ত রয়েছে।
বেতন ও সুবিধাদি
নির্বাচিত প্রার্থী মাসিক ১ লাখ ৪৯ হাজার টাকা মূল বেতন পাবেন।
এর পাশাপাশি মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ প্রদান করা হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বয়সসীমা: ৪৫ থেকে ৬০ বছর।
- শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬।
- বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

















