ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৫০টিরও বেশি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, এই ভয়াবহ হামলায় ইরান-সমর্থিত হুতি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছে।
‘ডন অব ইয়েমেন’ নামের এই বিশেষ অভিযানের মাধ্যমে হুতিদের নিয়ন্ত্রিত এলাকার ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করা হচ্ছে। আল-নুজাইলি আরও জানান, সরকারি স্থলবাহিনী হুতিদের শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ গুঁড়িয়ে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে। পরিকল্পিত সামরিক কৌশল অনুযায়ী এই অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। গত রোববার থেকে মূলত হুতিদের হাত থেকে ইয়েমেনের দখলকৃত এলাকাগুলো মুক্ত করার লক্ষ্যেই এই সামরিক কার্যক্রম শুরু হয়। আল-নুজাইলি আরো বলেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে।
তবে সরকারি বাহিনীর পক্ষ থেকে সামরিক এই সাফল্য এবং হুতি যোদ্ধাদের হতাহতের যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, নিরপেক্ষ কোনো সূত্র থেকে তার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারি দাবি ও অভিযানের বিস্তারিত তথ্যের ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা।

















