৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রংপুর

উত্তরাঞ্চলে এলপিজি সংকট: সিন্ডিকেটের কারসাজিতে ভোগান্তি চরমে

news24banglatv.com রংপুর ডেস্ক
Follow us Facebook YouTube
ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা
সব খবর

উত্তরাঞ্চলের সাতটি জেলায় গত চার দিন ধরে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামের কয়েক শতাধিক পাম্পে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুত থাকার পরেও মালিকরা তা সরবরাহ করছেন না। কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানোর প্রত্যাশায় এই অসাধু চক্রটি সাধারণ গ্রাহক ও পরিবহন মালিকদের জিম্মি করে ফেলেছে। তাদের এই হটকারী সিদ্ধান্তে বিপাকে পড়েছে এলপিজি চালিত মোটরযান মালিক ও ভাড়ায় চালিত গাড়িচালকরা। অনেকে পাম্পে তালা দিয়ে শটকে পড়েছেন। তবে খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি পাম্পে এলপিজি গ্যাস মজুত রয়েছে। কারণ তারা যেদিন থেকে বলা শুরু করেছে পাম্পে গ্যাস নেই তার আগের দিন গ্যাসের গাড়ি এসে তাদের গ্যাস দিয়ে গেছেন। তারা আরো বলেন, দিনাজপুর দশ মাইল হয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় যাওয়ার পথে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত সব গ্যাস পাম্পে পর্যাপ্ত গ্যাস রয়েছে, প্রশাসন একটু তদন্ত করলেই পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাসের সন্ধান মিলবে। দাম বাড়লে বাস মালিকরা বেশি টাকা পাবেন আমাদেরকে সুবিধা দেবেন।

ভুক্তভোগী গাড়ি চালক মিজান, মিলন, সাজু ও মোজাফফর জানান, জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে তারা গ্যাসের ওপর নির্ভরশীল। কিন্তু পাম্প মালিকরা হয় ‘গ্যাস নেই’ অথবা ‘মেশিন নষ্ট’—এমন অজুহাতে তাদের ফিরিয়ে দিচ্ছেন। অথচ বাস্তবে পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, যা স্থানীয়দের পর্যবেক্ষণেও স্পষ্ট।

দিনাজপুরের দশমাইল এলাকার গ্যাস পাম্পের প্রতিবেশী ব্যবসায়ীরা জানিয়েছেন, পাম্পে নিয়মিত গ্যাসের গাড়ি সরবরাহ আসলেও মালিকপক্ষ তা বিক্রি করছে না। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করলে এই সংকট মুহূর্তেই নিরসন সম্ভব। একই চিত্র দেখা গেছে লালমনিরহাটের কাকিনা গ্যাস পাম্পসহ বিভিন্ন স্টেশনে, যেখানে কর্মচারীরা জানান যে মালিকের নির্দেশেই তারা বিক্রি বন্ধ রেখেছেন।

গোবিন্দগঞ্জের এলপিজি পাম্পকর্মী মুরশিদুল ইসলাম জানান, রাতের বেলা মালিকপক্ষের নির্দেশে তারা গ্রাহকদের গ্যাস নেই বলে জানাচ্ছেন। পাগলাপীর এলাকার মুশফিক ও সোহাগ মিয়ার ভাষ্যমতে, পাম্পমালিকের সিদ্ধান্তের বাইরে কর্মচারীদের কিছু করার নেই, তাই তারা অসহায়। অন্যদিকে, মিঠাপুকুরের হাসনা ফিলিং স্টেশনের ম্যানেজার জগদীশ যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখালেও, কেন হঠাৎ সব পাম্পে একই সময়ে একই সমস্যা দেখা দিল—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।

সাপ্লাই চেইনের অস্বচ্ছতা নিয়ে বিসমিল্লাহ এলপিজি গ্যাস পাম্পের ম্যানেজার রায়হান কবির বলেন, অতীতে গ্যাসের দাম ধাপে ধাপে বেড়ে ৮৯ টাকা পর্যন্ত উঠেছিল, বর্তমানে তা ৭৩ টাকা ০৯ পয়সায় নেমেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্ভরশীলতার সুযোগ নিয়ে বড় কোম্পানিগুলো এখন দাম বাড়ানোর পাঁয়তারা করছে।

বদরগঞ্জের মন্ডলের হাটের পাম্প মালিক আব্দুল ওয়াহেদ জানান, ফ্রেশ, বেক্সিমকো ও যমুনার মতো বড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই পাম্প পরিচালনা করার পাশাপাশি অন্য মালিকদের গ্যাস দেয়। তার অভিযোগ, সরবরাহকারীরাই মূলত সিন্ডিকেট করে সরকারকে চাপে ফেলে গ্যাসের দাম বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। মূলত তারা বাড়তি দামের আশায় সরকারকে বেকায়দায় ফেলার পায়তারায় লিপ্ত।

রংপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আখতারা ওসমানী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক সিন্ডিকেট ও পাম্প মালিকরা মিলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য জনগণের পকেট কাটার এই ব্যবস্থা করেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, মজুত থাকা গ্যাস সরবরাহ না করাটা সরকারের প্রতি এক ধরনের ষড়যন্ত্র। তিনি প্রশাসনকে এই সিন্ডিকেট শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও যারা জনগণকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং কাউকে জনভোগান্তি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা
সব খবর
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পিসিজেএসএস সদস্যদের গোলাগুলি স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রুহুল কবির রিজভী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবনসংগ্রাম ও ন্যায়বিচারের প্রত্যাশা মালয়েশিয়া পাঠানোর নামে সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে দিল পাচারকারীরা অর্থনীতি ও জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াতে একমত কাতার-জার্মানি বিপদগ্রস্ত সাংবাদিকদের সহায়তায় বিশেষ রেফারেল ব্যবস্থা চালুর উদ্যোগ সশস্ত্র বাহিনী দিবস: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী বাহুবলে মহাসড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দহপাড়া একাদশের জয় আজ ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে দেশ তাবেদার হবে না: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার হেফাজতে ইসলাম: আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে বার্লিনে কাতারের আমির পাগলা মসজিদে শাশুড়ি ও শ্যালকদের বিচার চাইলেন অসহায় এক দুলাভাই কোর্স ও চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যমুনা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বার্লিনে কাতারের আমির শেখ তামিমকে প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সংবর্ধনা সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পিসিজেএসএস সদস্যদের গোলাগুলি স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রুহুল কবির রিজভী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবনসংগ্রাম ও ন্যায়বিচারের প্রত্যাশা মালয়েশিয়া পাঠানোর নামে সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে দিল পাচারকারীরা অর্থনীতি ও জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াতে একমত কাতার-জার্মানি বিপদগ্রস্ত সাংবাদিকদের সহায়তায় বিশেষ রেফারেল ব্যবস্থা চালুর উদ্যোগ সশস্ত্র বাহিনী দিবস: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী বাহুবলে মহাসড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর