চট্টগ্রাম সিটি করপোরেশনে সপ্তম ও নবম গ্রেডের দুটি ক্যাটাগরিতে ৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদ: কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশুস্বাস্থ্য)
- পদসংখ্যা: ৬টি
- যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত এমবিবিএস ডিগ্রি। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রি এবং মেডিক্যাল অফিসার হিসেবে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (সপ্তম গ্রেড)।
- পদ: মেডিক্যাল অফিসার (পুরুষ/নারী)
- পদসংখ্যা: ৩টি
- যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
- বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সিটি করপোরেশনের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।
- আবেদন ফি: উভয় পদের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে।
- আবেদন শুরুর সময়: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
- আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্ধারিত লিঙ্কটি সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রার্থীদের সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র দাখিল ও ফি জমা সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
- পদসংখ্যা: ৬।
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম-এসএসসি পাসেই আবেদন।
- পদসংখ্যা: ৩।
- ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।
- বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

















