১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা চিফ হুইপের

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সব খবর

আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎপাটন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

চিফ হুইপ বলেন, কিশোরদের হাতে অস্ত্র বা চাপাতির বদলে বই-খাতা এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান তুলে দিতে হবে। তারা পড়াশোনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে এবং রোবটিক যুগের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেবে। তার অভিযোগ, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের সরাসরি মদদ রয়েছে। যারা বর্তমানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের অনেকে আগের শাসনামলেও একই ধরনের অপকর্মে লিপ্ত ছিল। সরকার এদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। তাদের চিহ্নিত করে বের করার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অশ্লীল ভাষা ব্যবহারের বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না বলে সতর্ক করেন তিনি। সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর বার্তা দিয়েছে এবং নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। কোনো অপরাধীই ছাড় পাবে না বলে তিনি পুনরুল্লেখ করেন। তিনি বলেন, সরকার কোনো ‘হেলমেট বাহিনী’ বা ‘হাতুড়ি বাহিনী’ দেখতে চায় না। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরও নিয়ন্ত্রণে আনা হবে। তবে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তার মতে, ওই পদত্যাগের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সরকারের অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিরা ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে খোলস পাল্টে নতুন ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে অপরাধ চালিয়ে যাচ্ছে। এদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। কিশোর গ্যাং সংস্কৃতি রোধে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দায় চাপানোর রাজনীতি বা ‘ব্লেম গেম’ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে বড় বাধা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই সরকারের ওপর দায় চাপানোর অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন হিসেবে তিনি উল্লেখ করেন।

‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদসহ কয়েকজন বিশিষ্ট সাংবাদিক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সব খবর
শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন তারেক রহমান ও জুবাইদা ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ: জামালপুরে সাতজনের শেষ বিদায় শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন বাঁধের ৫০ মিটার অংশ জনপ্রশাসনকে নাগরিকবান্ধব ও নিরপেক্ষ হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের ইলিশ রক্ষায় সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাচ্ছে সরকারি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ঝিনাইদহে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু সামাজিক ও রাজনৈতিক অসহিষ্ণুতা: আমাদের সমাজ কি দ্বিধাবিভক্ত? পাবনায় রাসায়নিক মিশ্রিত নকল দুধ তৈরির রমরমা কারবার রূপপুরের পথে ইউরেনিয়াম: কড়া নিরাপত্তায় চলছে গাড়ি বহর যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন তারেক রহমান ও জুবাইদা ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ: জামালপুরে সাতজনের শেষ বিদায় শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন বাঁধের ৫০ মিটার অংশ জনপ্রশাসনকে নাগরিকবান্ধব ও নিরপেক্ষ হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের ইলিশ রক্ষায় সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাচ্ছে সরকারি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ঝিনাইদহে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু সামাজিক ও রাজনৈতিক অসহিষ্ণুতা: আমাদের সমাজ কি দ্বিধাবিভক্ত? পাবনায় রাসায়নিক মিশ্রিত নকল দুধ তৈরির রমরমা কারবার রূপপুরের পথে ইউরেনিয়াম: কড়া নিরাপত্তায় চলছে গাড়ি বহর