নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা ও চুক্তিভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় এক কোম্পানি ও দুই ব্যক্তির করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন কাতারের ক্যাসেশন কোর্ট। আদালত আবেদনটি গ্রহণ না করে পূর্বের রায়ই বহাল রেখেছেন। ফলে ক্ষতিগ্রস্ত অপর এক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। বাদীপক্ষ চুক্তির শর্ত মেনে নিয়মিত অর্থ প্রদান করলেও অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। কাজের মাঝপথে তারা নির্মাণকাজ বন্ধ করে দেয়, যা ছিল সরাসরি চুক্তিভঙ্গের শামিল। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা করে এবং একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে অসম্পূর্ণ কাজের মূল্য হিসেবে ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল ও ক্ষতিপূরণ দাবি করে। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।
মামলাটি পর্যালোচনার পর আদালত দেখতে পান যে, বাদীপক্ষ সব ধরনের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করলেও অভিযুক্ত কোম্পানি নির্ধারিত সময়সীমা ও কাজের মান বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলার শুরুতে প্রথম ইন্সট্যান্স আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ওই অর্থ প্রদানের রায় দিয়েছিলেন। এরপর আপিল আদালত সেই রায় বহাল রাখলে সর্বশেষ ক্যাসেশন কোর্টও আবেদনটি খারিজ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

















