২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বরিশাল

বরিশাল আদালত ভবনে যুবকের রহস্যজনক মৃত্যু

news24banglatv.com বরিশাল ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি নগরীর কাশীপুর এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আদালত চত্বরে বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়। তবে ঠিক কী পরিস্থিতিতে তিনি ভবন থেকে নিচে পড়লেন, সে বিষয়ে কেউ স্পষ্ট কিছু জানাতে পারেননি। অন্যদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়।

ঘটনার খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সব খবর
শিরোনাম :
বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা বরিশাল আদালত ভবনে যুবকের রহস্যজনক মৃত্যু বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা বরিশাল আদালত ভবনে যুবকের রহস্যজনক মৃত্যু বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান