২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষা

ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস

news24banglatv.com শিক্ষা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঘটা ভয়াবহ ছাদধসের ঘটনায় নিহতদের স্মরণে প্রতিবছরের মতো এবারও শোক দিবস পালন করা হবে। আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ক্লাস ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ওই মর্মান্তিক দুর্ঘটনায় জগন্নাথ হলের ছাদ ধসে ২৬ জন শিক্ষার্থীসহ মোট ৪০ জন প্রাণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। এছাড়া সেই ঘটনায় অনেকেই আহত হয়েছিলেন। মিছিলটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে।

দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবন, সকল আবাসিক হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোকের আবহে কর্মসূচির সূচনা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোকমিছিল শুরু হয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধ পর্যন্ত যাবে। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।

সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা আয়োজিত হবে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সকল আবাসিক হলের মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া হল প্রশাসনের উদ্যোগে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র এবং দুর্ঘটনাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও স্মারক প্রদর্শন করা হবে।

সব খবর
শিরোনাম :
নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮ ঢাবি হলের নবম তলা থেকে পড়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮ ঢাবি হলের নবম তলা থেকে পড়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী