২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস
সব খবর

রোহিঙ্গাদের দ্রুত এবং নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের পক্ষ থেকে মহাসচিবকে অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

বৈঠকে ওআইসি মহাসচিব রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে বলেন, এই সমস্যার সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য তা মারাত্মক ঝুঁকি তৈরি করবে এবং সব পক্ষকেই দীর্ঘমেয়াদী ভোগান্তির শিকার হতে হবে। তিনি বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুরে অবস্থিত ওআইসির বিশেষায়িত প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) সম্পর্কে কথা বলতে গিয়ে মহাসচিব এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয়টি তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা আরও বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিজের আসন্ন সফরসূচিতে বাংলাদেশ তার পছন্দের তালিকায় শীর্ষ সারিতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন। বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষাসহ উৎপাদনশীল বিভিন্ন খাতে যৌথ প্রকল্পের মাধ্যমে ‘উইন-উইন’ ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার শেষ পর্যায়ে রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে আগামী দিনগুলোতে ওআইসি সচিবালয়ের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি।

নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস
সব খবর
শিরোনাম :
নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস অসদাচরণের অভিযোগে বরখাস্ত সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ মক্কার দিকে ড্রোন হামলার ঘটনার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ব্যক্তিগত বরাদ্দ বাঁচিয়ে চবি ছাত্রদের ১১ ডিপ ফ্রিজ দিলেন এক ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন তৈরি করে বিশ্ব রেকর্ড হরমুজ খুললেও কেন এলএনজি সংকট কাটবে না কাতারের? নিয়োগে জালিয়াতির অভিযোগ শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মাসুমা বেগম র‍্যাবের নতুন রূপ: এসআরবি নামে যাত্রা শুরু দেশের চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ফেসবুক পেইজের লাইক বিজ্ঞাপনে নতুন পরিবর্তন, দেখা দিয়েছে অনিশ্চয়তা নতুন তথ্য: মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি ঈশ্বরদীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্রে আঘাত, এলাকায় আতঙ্ক আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে মক্কার আকাশসীমায় হুথিদের ড্রোন ভূপাতিত, সতর্ক আরব জোট গ্যাস সংকট সমাধানে আরও ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের শিক্ষিকা রনজিলা মৃত্যুর ঘটনা: আসল দুই ছিনতাইকারী গ্রেপ্তার ইসরাইলকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করার আহ্বান ব্রিটিশ ট্রেড ইউনিয়নের সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও ভিসা স্থগিত করলো লাওস অসদাচরণের অভিযোগে বরখাস্ত সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ মক্কার দিকে ড্রোন হামলার ঘটনার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ব্যক্তিগত বরাদ্দ বাঁচিয়ে চবি ছাত্রদের ১১ ডিপ ফ্রিজ দিলেন এক ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন তৈরি করে বিশ্ব রেকর্ড হরমুজ খুললেও কেন এলএনজি সংকট কাটবে না কাতারের? নিয়োগে জালিয়াতির অভিযোগ শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মাসুমা বেগম র‍্যাবের নতুন রূপ: এসআরবি নামে যাত্রা শুরু দেশের চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ফেসবুক পেইজের লাইক বিজ্ঞাপনে নতুন পরিবর্তন, দেখা দিয়েছে অনিশ্চয়তা