২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

আগামী মাসেই রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে

news24banglatv.com অর্থনীতি ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রকল্পের কারিগরি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করতে রাশিয়ার প্রায় চার হাজার বিশেষজ্ঞ ও প্রকৌশলী দিনরাত কাজ করে যাচ্ছেন। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন আজ বুধবার গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে গিয়ে এই তথ্য জানান। সংগঠনটির প্রশাসক ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই অগ্রগতি তুলে ধরেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, আগামী নভেম্বর মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের আন্তসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। পাশাপাশি মস্কোতে একটি রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনা চলছে, যেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের আগ্রহের ভিত্তিতে সরাসরি বিটুবি বৈঠক ও বিশেষ সেশনের ব্যবস্থা থাকবে।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে তৈরি পোশাকের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতে নজর দেওয়ার তাগিদ দেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি বিশেষ করে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, সিরামিক এবং রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির আইনি ও প্রক্রিয়াগত বিষয়গুলো রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পর্যালোচনা শুরু করেছে। একই সঙ্গে রাশিয়ার তীব্র শীতের উপযোগী জুতা ও চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন তিনি।

রাশিয়ার কৃষি, মৎস্য, জাহাজনির্মাণ ও সেবা খাতে কাজের পরিধি বাড়ার কথা উল্লেখ করে আলেক্সান্দার খোজিন জানান, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য প্রায় তিন হাজার ভিসা ইস্যু করেছে রাশিয়া। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সব খবর
শিরোনাম :
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা মানার নির্দেশ মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার শঙ্কা সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের তালের চাটনি তৈরির সহজ রেসিপি লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক মক্কায় হামলা হলে রক্ষায় চুক্তি লাগবে না: খাজা আসিফ হাতিয়ায় ধরা পড়া ৭ মণের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ৯০ হরমুজ প্রণালিতে মার্কিন বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি শি ও রামাফোসার অসুস্থতার খবরকে ‘বিভ্রান্তিকর’ বলল ভারতের পররাষ্ট্র জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নতুন তথ্য: বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার: রেক্স লি ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক বৈঠক স্থগিত সংসদ নির্বাচন বিধিমালায় বড় পরিবর্তন: নৌকায় স্থগিতাদেশ জাতিসংঘ সফরের সময়সূচী কমালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু করতে চাই: জহির উদ্দিন স্বপন মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতিদের স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশল: জবাবদিহির অপেক্ষায় তৃণমূল প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা মানার নির্দেশ মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার শঙ্কা সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের তালের চাটনি তৈরির সহজ রেসিপি লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক মক্কায় হামলা হলে রক্ষায় চুক্তি লাগবে না: খাজা আসিফ হাতিয়ায় ধরা পড়া ৭ মণের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ৯০ হরমুজ প্রণালিতে মার্কিন বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি শি ও রামাফোসার অসুস্থতার খবরকে ‘বিভ্রান্তিকর’ বলল ভারতের পররাষ্ট্র জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নতুন তথ্য: বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার: রেক্স লি ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক বৈঠক স্থগিত সংসদ নির্বাচন বিধিমালায় বড় পরিবর্তন: নৌকায় স্থগিতাদেশ জাতিসংঘ সফরের সময়সূচী কমালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু করতে চাই: জহির উদ্দিন স্বপন মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতিদের স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশল: জবাবদিহির অপেক্ষায় তৃণমূল