রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা হাইকোর্টের ফটকের সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত, তা প্রাথমিকভাবে চিহ্নিত করা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

















