রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে প্রগতি ইনস্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম, চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
উক্ত সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে মোহাম্মদ আবদুল আওয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম আওয়াল, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আখতার উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
পর্ষদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত সিইও শরীফ মুস্তবা, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মো. মুসা, অমর কৃষ্ণ শীল, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাফর আলী। সভায় কোম্পানির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করা হয়েছে।

















