১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

news24banglatv.com চাঁপাইনবাবগঞ্জ ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পেশাদার সাংবাদিক রয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকদের তালিকায় রয়েছেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক এ ঘটনায় আঘাত পেয়েছেন। হামলার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহিদুল ইসলামের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে এবং অন্য সাংবাদিকদেরও মারধর করা হয়েছে।

হামলায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অন্তত ১০ জন নেতাকর্মী রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। হলের সামনে অবস্থান নেওয়ার সময় তারা ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর হাতে বেসবল ব্যাট দেখা যায়।

ঘটনার সূত্রপাত হয় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের জের ধরে। আহসান হাবীবের দাবি, ওই মন্তব্যে রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিপরীতে রাকিবুল ইসলামের ভাষ্যমতে, আহসান হাবীব তাকে মারধরের হুমকি দিয়ে অবস্থান জানতে চেয়েছিলেন। এই পাল্টাপাল্টি উত্তেজনার জেরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাকিবুল জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন। পরবর্তীতে বিকেল ৫টা ৫৪ মিনিটে আহসান হাবীব সেখানে উপস্থিত হয়ে ১০টা পর্যন্ত অবস্থান করার ঘোষণা দেন। এ ছাড়াও অন্যান্য সাংবাদিকরা রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাদের পুঁতে ফেলার হুমকি দেওয়া হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে পাল্টাপাল্টি পোস্ট করেন।

পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম ফেসবুক পোস্টে ছাত্রদলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এর কিছুক্ষণ পরেই ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হন। ঘটনাস্থলে উপস্থিত প্রক্টর মাহবুবুর রহমান পৌঁছালে অস্ত্র লুকিয়ে ফেলার চেষ্টা চালানো হয়। তবে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হন নেতাকর্মীরা। সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং আজকের পত্রিকার প্রতিনিধির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রক্টর সাংবাদিকদের নিরাপত্তা দিতে তাদের হলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান স্বীকার করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় পুলিশকে ডাকা হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হতে ভয়ে পালিয়ে গেছেন। আমাদের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

সব খবর
শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা প্রগতি ইনস্যুরেন্সের ৩৪৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত বরগুনায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ এক বছরেই পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি মৎস্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ কিশোর টঙ্গী কেন্দ্রে ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু নালিতাবাড়ীতে জলাশয়ে ৭৫ কেজি পোনামাছ অবমুক্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শামা ওবায়েদ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সিলেট বিভাগে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন অটুট থাকবে: এম জে আকবর নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাকা সিটির দুই মেয়রপ্রার্থী পরিচয় করালেন জামায়াত আমির হামাদ বিমানবন্দরে প্রবীণদের ভ্রমণ সহজ করতে নতুন উদ্যোগ চলতি বছরের আট মাসে ডিএসইতে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা প্রগতি ইনস্যুরেন্সের ৩৪৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত বরগুনায় সাড়ে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ এক বছরেই পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি মৎস্য প্রতিমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ কিশোর টঙ্গী কেন্দ্রে ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু নালিতাবাড়ীতে জলাশয়ে ৭৫ কেজি পোনামাছ অবমুক্ত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শামা ওবায়েদ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সিলেট বিভাগে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ঝরল ২৬ প্রাণ মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন অটুট থাকবে: এম জে আকবর নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাকা সিটির দুই মেয়রপ্রার্থী পরিচয় করালেন জামায়াত আমির হামাদ বিমানবন্দরে প্রবীণদের ভ্রমণ সহজ করতে নতুন উদ্যোগ চলতি বছরের আট মাসে ডিএসইতে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার