২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচন চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। মঙ্গলবার রেজিনগরে দলের কার্যালয়ে পুলিশের সঙ্গে চরম উত্তেজনাকর বাক্যবিনিময়ের পর এই আটকের ঘটনা ঘটে। ভোটগ্রহণের শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন।

ভোট দেওয়ার আগে থেকেই হুমায়ুন কবীরের অভিযোগ ছিল, তার বাড়ি ও ভোটকেন্দ্রের চারপাশে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে ভোট দেওয়ার পরও তিনি পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণের নিন্দা করেন এবং ভোটারদের ভীতিপ্রদর্শন করতে পুলিশকে ব্যবহারের অভিযোগ তোলেন। এ ধরনের বক্তব্যের পরই রেজিনগরের এজেইউপি কার্যালয়ে গিয়ে হাজির হয় পুলিশ। সেখানে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কবির পুলিশের বিরুদ্ধে ‘দালালি’ বা পক্ষপাতিত্বের অভিযোগ তুললে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নেয়। এরপর পুলিশ সদস্যরা তার জামা ধরে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা—উভয় আসনেই বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি নওদা আসনটি বহাল রাখলে রেজিনগর আসনটি শূন্য ঘোষিত হয়। এই শূন্য আসনের উপনির্বাচনে এজেইউপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ছেলে গোলাম নবী আজাদ। এই আসনে বিজেপির সাখারাভ সরকার, তৃণমূল কংগ্রেসের রাবিউল আলম চৌধুরী ও সফিউজ্জামান শেখ, কংগ্রেসের মোহাম্মদ আবদুল্লাহিল কাফি এবং সিপিএমের সৈয়দ আসাদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রেজিনগর ছাড়াও একই দিনে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনেও উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সব খবর
শিরোনাম :
বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮ বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮