২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে সিএনএন। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক, যার নাম হামাম আল-হামানি। প্রতিবেদনে উঠে এসেছে যে, হামাম বেশ রক্ষণশীল ও ধর্মপরায়ণ ছিলেন, যা তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে স্পষ্ট ছিল।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বিয়ের পাত্রী খোঁজার অভিজ্ঞতা নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন। সেখানে হামাম লিখেছিলেন, তার মূল শর্ত ছিল বিয়ের পর স্ত্রীকে অবশ্যই নিকাব পরতে হবে এবং কোনো চাকরি করা যাবে না। শুরুতে এই শর্তে কোনো পাত্রীই রাজি হচ্ছিলেন না বলে জানিয়েছিলেন তিনি। তবে তার মা যখন পাত্রীদের জানান যে ছেলে একজন পেশাদার পাইলট, তখন মুহূর্তের মধ্যেই সবাই বিয়ের জন্য রাজি হয়ে যান বলে তিনি দাবি করেন।

নারী-পুরুষের একত্রে কাজ করা নিয়েও নিজের চরমপন্থী মতাদর্শ তুলে ধরেছিলেন হামাম। ২০২২ সালের এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘কতজন সম্মানীয়, ধার্মিক মেয়ে ছেলেদের সঙ্গে একসঙ্গে কাজ করে ধ্বংস হয়ে গেছে এবং তাদের কৌশলে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে?’ তার মতে, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সংমিশ্রণ নারীদের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনে।

গত বুধবার তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় এবং কো-পাইলট হামাম আল-হামানি। অভিযোগ রয়েছে, মাঝআকাশে থাকা অবস্থায় হামাম ধারালো কোনো বস্তু দিয়ে ভারতীয় ক্যাপ্টেনকে আঘাত করেন। এরপর তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে তার সেই অশুভ পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি।

সব খবর
শিরোনাম :
বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮ বরিশাল বিভাগে তিন মাসে ডেঙ্গু রোগী বাড়ল ছয় গুণ নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখল বিজিবি ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতির চালু পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী ফ্রান্সিস হ্যালজেন প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ প্রবাসে বাড়ছে কর্মীর প্রাণহানি, দৈনিক গড়ে আসছে ১৪ মৃত তেল আবিবগামী বিমানে হামলাকারী পাইলটের পরিচয় ও পুরনো পোস্ট মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি কাঠামোগত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা নিরাপত্তা হুমকিতে ব্রিটেনের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান স্থানান্তর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি কো-পাইলটের পরিচয় প্রকাশ ঢাবিতে ১৫ অক্টোবর শোক দিবস ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে এলো মিথানলবাহী জাহাজ, ফিরল ঐতিহাসিক নৌপথ পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর ওলিসে কি বিশ্বের সেরা? জিদানের রহস্যময় হাসি ইয়েমেনে হুতির বিরুদ্ধে অস্ত্র সহায়তা পাঠাল পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা: নতুন নেতৃত্বে পাকিস্তান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ৮