২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

বর্জ্য থেকে তেল উৎপাদনের নতুন প্রকল্পে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

news24banglatv.com জাতীয় ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট এবং কৃষিজ অবশিষ্টাংশ ব্যবহার করে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে এই গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় কুয়েটের গবেষকরা ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে সাফল্য অর্জন করেছেন। গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড পাওয়া গেছে এবং ডিজেলসমৃদ্ধ তেল উৎপাদনেও ইতিবাচক ফল মিলেছে।

প্রকল্পের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে গবেষকরা প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এই প্ল্যান্টটির মাধ্যমে প্রযুক্তিটির বাণিজ্যিক সক্ষমতা ও উৎপাদন ব্যয় যাচাই করা হবে। প্রাথমিক হিসাবে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়নে ১০০ থেকে ১২০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে।

গবেষকদের তথ্যমতে, যদি এই প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সফলভাবে সম্প্রসারণ করা যায়, তবে আমদানিকৃত অপরিশোধিত তেলের ১০ থেকে ১৫ শতাংশ চাহিদা দেশীয় এই উৎস থেকে পূরণ করা সম্ভব হতে পারে। এটি অর্জিত হলে বছরে আনুমানিক সাড়ে ৬ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের সম্ভাবনা ও এর বাস্তবায়ন পরিকল্পনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট গবেষকদের প্রযুক্তিটি বৃহৎ পরিসরে কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের পরামর্শ দেন এবং প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সরকারের সহায়তায় এই প্রকল্প সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারলে তা জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে পারবে। একই সঙ্গে এটি জ্বালানি খাতের আমদানিনির্ভরতা হ্রাস, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং দেশীয় শিল্প বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সব খবর
শিরোনাম :
ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ বিমান চলাচল কানাইঘাটে সীমান্তে মিলল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ রাজধানীতে চারজন গ্রেপ্তার ইয়েমেনে বড় সামরিক অভিযান: একদিনে হতাহত ১৪০০ হুতি যোদ্ধা তেলাপোকা পোস্ট থেকে আন্দোলন: মোদি সরকারের নতুন মাথাব্যথা দীপকে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী নির্বাচন নিয়ে প্রমাণহীন অভিযোগ গণতন্ত্রের জন্য ক্ষতিকর ডাব বিক্রিতেই কোটিপতি চরফ্যাশনের প্রান্তিক চাষিরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ বিমান চলাচল কানাইঘাটে সীমান্তে মিলল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ রাজধানীতে চারজন গ্রেপ্তার ইয়েমেনে বড় সামরিক অভিযান: একদিনে হতাহত ১৪০০ হুতি যোদ্ধা তেলাপোকা পোস্ট থেকে আন্দোলন: মোদি সরকারের নতুন মাথাব্যথা দীপকে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী নির্বাচন নিয়ে প্রমাণহীন অভিযোগ গণতন্ত্রের জন্য ক্ষতিকর