গাজা উপত্যকার দারাজ এলাকার ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৭৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার এই মানুষগুলোকে শেষ বিদায় জানাতে তাদের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ভবন ধসে দীর্ঘ সময় ধরে তাদের মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে রোববার। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরকারি এই হিসাবের চেয়ে বাস্তবের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা।
গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এখনও গাজার বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার মানুষের মরদেহ চাপা পড়ে আছে। উদ্ধারকাজ চলমান থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক মরদেহের সন্ধান পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

















