১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বাগেরহাট

সুন্দরবনের সুরক্ষা ও সুপেয় পানির দাবিতে বাগেরহাটে গোলটেবিল

news24banglatv.com বাগেরহাট ডেস্ক
Follow us Facebook YouTube
বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি
সব খবর

সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী সুপেয় পানির সংকট নিরসনে জাতীয় বাজেটে বাগেরহাট জেলার জন্য বিশেষ বরাদ্দের জোর দাবি তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বাগেরহাট শহরের দশানী এলাকার ধানসিঁড়ি মিলনায়তনে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তারা এই দাবি জানান। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের সুশীল প্রকল্প ও আয়োজনে আয়োজিত এই সংলাপে জেলার বিভিন্ন খাতের সংকট ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও আয়োজনে সংলাপটি অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম সুপেয় পানির তীব্র সংকটের কথা তুলে ধরে বলেন, উপকূলীয় এলাকা হিসেবে এখানে মিষ্টি পানির বড় অভাব। তিনি মোল্লাহাট উপজেলার মধুমতী নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, বাঁধ দিয়ে জমি রক্ষার চেষ্টা চললেও পানির কার্যকর কোনো ব্যবস্থা করা হয়নি। অথচ খুলনায় মধুমতী থেকে পানি নেওয়া হলেও বাগেরহাটের মানুষ বঞ্চিত রয়ে যাচ্ছে। এখানে নদীকেন্দ্রিক দারুণ সম্ভাবনা রয়েছে।

লবণাক্ততা ও নদীভাঙনের কবলে থাকা উপকূলীয় জনপদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ ইউনুস আলী। তিনি বলেন, কাঁচা মাটির বেড়িবাঁধগুলো স্থায়ী হচ্ছে না এবং অনেক এলাকায় বাঁধ না থাকায় জোয়ারের পানিতে লোকালয় তলিয়ে যাচ্ছে। এছাড়া মোংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের যাতায়াত ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় মোংলা ও মোরেলগঞ্জে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তিনি। মোংলা ইপিজেডে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। যাঁদের বেশির ভাগ নারী; কিন্তু তাঁদের যাতায়াতব্যবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। সেতু না থাকায় একটি অঞ্চল পিছিয়ে পড়েছে।

শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ রোধে বিশেষ উদ্যোগের কথা বলেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার। তিনি উপকূলীয় জেলা হিসেবে বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, সুন্দরবন থেকে আগামরা রোগের কারণে সুন্দরী গাছ বিলুপ্ত হওয়ার কথা উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাগেরহাট শাখার সম্পাদক এস কে এ হাসিব বলেন, লবণের বিরূপ প্রভাব কৃষি ও চিংড়ি চাষসহ পুরো অঞ্চলের পরিবেশ ধ্বংস করছে, অথচ এই সংকটে কোনো নজর দেওয়া হচ্ছে না। এক জেলায় দুটি বিশ্ব–ঐতিহ্য—একদিকে সুন্দরবন, অন্যদিকে ঐতিহাসিক মসজিদ।

বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ মুজিবুর রহমান সুন্দরবনের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রের পর এখন সুন্দরবনের ভেতর এলএনজি টার্মিনাল নির্মাণের কথা শোনা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় সুন্দরবনকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাগেরহাটে ক্যানসার, কিডনি ও লিভার সিরোসিসসহ জটিল রোগীর সংখ্যা বাড়ছে। তাই গবেষণা ও উন্নয়ন বাজেটে এই অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ থাকা জরুরি।

অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাওলাদার মনিরুজ্জামান বলেন, বিসিক শিল্পনগরী ধ্বংসের পথে এবং মোংলা বন্দর প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। তিনি বন্দর ও ইপিজেড আধুনিকায়নের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য বেলাল হোসাইন পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বিশ্ব ঐতিহ্যের এই জেলাকে সমৃদ্ধ করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন প্রয়োজন।

তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার দাবি জানান বেসরকারি সংস্থা আইআরবির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ। তিনি বলেন, এ অঞ্চলের সংকট ও চাহিদা ভিন্ন হওয়ায় সাধারণ উন্নয়ন পরিকল্পনার বাইরে বিশেষ নজর দিতে হবে। এছাড়া অবহেলিত এই জনপদের মানুষের মনের যত্নে সংস্কৃতিকর্মী জ্যোৎস্না দেবনাথ বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, লবণাক্ততা, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় এ জেলার জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। প্রাকৃতিক ও প্রত্নপর্যটনের এই তীর্থস্থানকে কাজে লাগাতে দরকার সঠিক বিনিয়োগ ও সমন্বিত পরিকল্পনা।

সংলাপের ধারণাপত্র উপস্থাপন করেন ‘সমষ্টি’র গবেষণা পরিচালক রেজাউল হক। সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় ও বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হকের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই সংলাপে আরও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হাওলাদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক তানজীম আহমেদ, জাগ্রত মহিলা সংস্থার সুমা খানম, সিএসও হাবের নাইমা সেলিম ও কাকলী জামান প্রমুখ।

বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি
সব খবর
শিরোনাম :
বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই সুন্দরবনের সুরক্ষা ও সুপেয় পানির দাবিতে বাগেরহাটে গোলটেবিল ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকা পড়ল প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট প্রতিমন্ত্রী পুতুল |: শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ, সন্তুষ্ট কমিশন বাবা: কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ পুলিশে ১৪ হাজার নিয়োগের অনুমোদন: ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু ভোট গণনা নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু জাপান সফর শেষ করে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টি কাটিয়ে এক ঘণ্টা পর শুরু ঢাকা টেস্ট বিলুপ্তপ্রায় শকুন: গ্রাম-বাংলার লোকগাথা থেকে পরিবেশ রক্ষার লড়াই জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকাতে ট্রাম্প প্রশাসনের নতুন আইনি লড়াই সুন্দরবনের সুরক্ষা ও সুপেয় পানির দাবিতে বাগেরহাটে গোলটেবিল ইসরাইলের নির্বাচনে ঝুলে গেল ফল, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের অনুমতি পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে গুলি: এলাকায় উত্তেজনা ছত্তিশগড়ে আকাশ কেন হঠাৎ রক্তলাল, নেপথ্যে ঘূর্ণিঝড় অর্ণব? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রোসাটম ৪ ঘণ্টা পর জাপানের নারিতা ছাড়ল প্রধানমন্ত্রীর বিমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরুর ৩০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকা পড়ল প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট প্রতিমন্ত্রী পুতুল |: শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ, সন্তুষ্ট কমিশন বাবা: কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ পুলিশে ১৪ হাজার নিয়োগের অনুমোদন: ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু ভোট গণনা নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু জাপান সফর শেষ করে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টি কাটিয়ে এক ঘণ্টা পর শুরু ঢাকা টেস্ট