বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন বিভাগে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও কর্মস্থল
- প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১টি (ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন)
- সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি (ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন)
- সায়েন্টিফিক অফিসার: ১টি (ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন)
- নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি (প্রধান প্রকৌশলীর কার্যালয়)
- ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার: ১টি (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ, ডিএইআরএস অফিস)
বেতন স্কেল
- প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা
- সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা
- সায়েন্টিফিক অফিসার: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা
- নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ৭১,০০০-১,৩৪,০০০ টাকা
- ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট (https://recruitment.buet.ac.bd/) ভিজিট করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সাথে নির্ধারিত ফি জমা দেওয়ার নির্দেশনাও পোর্টালে উল্লেখ রয়েছে।
আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলির বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম ও সংখ্যা।

















