ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিশু। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান দুই বোনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন।
নিহত দুই শিশু হলো স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)। আরবীয়া স্থানীয় তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্মী ফাতেমা আক্তার কর্মস্থলে যাওয়ার জন্য সকালে ঘর থেকে বের হন। পেছন পেছন তার দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত আসে। সেখানে মা তাদের বাড়ি ফিরে যেতে বললে তারা মহাসড়কের পাশ দিয়ে হাঁটা শুরু করে। সকাল ৬টা ২৯ মিনিটে মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে পৌঁছালে শেরপুরগামী একটি নীল ও হলুদ রঙের কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আজ সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিল।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ জানিয়েছেন, শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

















