২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আর্জেন্টিনার আতিথেয়তা নিয়ে ক্ষুব্ধ বেনিন

news24banglatv.com খেলাধুলা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা দলের আতিথেয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিন কোচ গেরনট রোহর। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে গতকাল সকালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারিয়েছে। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সফরকারী দলের প্রতি আর্জেন্টিনা খেলোয়াড়দের অবজ্ঞা ও আতিথেয়তার অভাব। ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে রোহর অভিযোগ করেন, ম্যাচ শেষে তাঁর দলের খেলোয়াড়রা জার্সি বদল করতে চাইলেও তাঁদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচের আগে রোহর নিজেই মেসির অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বেনিন কোচ জানান, তাঁরা কেবল খেলাটিই উপভোগ করতে চাননি, বরং মেসির একটি অটোগ্রাফ পাওয়ার প্রবল আকাঙ্ক্ষাও ছিল তাঁদের। জার্মান কোচ রোহর বলেন, ‘বিষয়টি অত্যন্ত কঠিন ছিল। আমরা সবরকম চেষ্টা করেছি, কিন্তু আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সাথে কোনো ছবি তোলার সুযোগ দেওয়া হয়নি, কোনো জার্সিও পাওয়া যায়নি। এমনকি তাদের ড্রেসিংরুম বা টানেলেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি।’ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা কঠোর অবস্থান নেওয়ায় বেনিনের খেলোয়াড়দের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর দলকে অবমূল্যায়ন করার অভিযোগ তুলেছেন জার্মান এই কোচ।

রোহরের মতে, আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আতিথেয়তার এই চরম অভাব খুবই হতাশাজনক। তিনি জানান, বেনিনের জাতীয় পতাকার রঙে রাঙানো এক তোড়া ফুলও উপহার দেওয়া হয়েছিল মেসিদের, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তবে একটি ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। ২০১৮ সালের মেসির একটি জার্সি কোচ স্কালোনির মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের কাছে পাঠিয়ে সই করিয়ে নিতে পেরেছিলেন রোহর। এ ছাড়া কিংবদন্তি এই খেলোয়াড়ের কাছ থেকে অন্য কোনো স্মৃতিচিহ্ন না পাওয়াটা তাঁকে বেশ কষ্ট দিয়েছে। প্রসঙ্গত, মেসির এই বিদায়ী ম্যাচটি মাঠে বসে দেখতে ভক্তরা ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। অতীতে নাইজেরিয়ার কোচ থাকতে রোহরকে একটি জার্সি উপহার দিয়েছিলেন মেসি।

সব খবর
শিরোনাম :
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ বিমান চলাচল কানাইঘাটে সীমান্তে মিলল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ রাজধানীতে চারজন গ্রেপ্তার ইয়েমেনে বড় সামরিক অভিযান: একদিনে হতাহত ১৪০০ হুতি যোদ্ধা তেলাপোকা পোস্ট থেকে আন্দোলন: মোদি সরকারের নতুন মাথাব্যথা দীপকে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী নির্বাচন নিয়ে প্রমাণহীন অভিযোগ গণতন্ত্রের জন্য ক্ষতিকর ৪২ বছর বয়সে ৩৭ বলে সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ, নিহত ১২ জার্মানির ఆహারে মুগ্ধ তান্‌হার সাত দিনের অভিজ্ঞতা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান নিজেদের ‘ভাই’ নেটওয়ার্কে জিম্মি সাধারণ মানুষ পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা ঢাকা কর অঞ্চল-২৫ এ নিয়োগ: ৬১ পদে আবেদনের সুযোগ গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র শিবালয়ে মা ইলিশ রক্ষায় ৩ লাখ টাকার জাল ধ্বংস রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ বিমান চলাচল কানাইঘাটে সীমান্তে মিলল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ রাজধানীতে চারজন গ্রেপ্তার ইয়েমেনে বড় সামরিক অভিযান: একদিনে হতাহত ১৪০০ হুতি যোদ্ধা তেলাপোকা পোস্ট থেকে আন্দোলন: মোদি সরকারের নতুন মাথাব্যথা দীপকে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী নির্বাচন নিয়ে প্রমাণহীন অভিযোগ গণতন্ত্রের জন্য ক্ষতিকর ৪২ বছর বয়সে ৩৭ বলে সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী