অক্টোবর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত মূল্যে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তারা এসব জ্বালানি তেল কিনতে পারবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বুধবার (৩০ সেপ্টেম্বর) এক নির্দেশনায় এই তথ্য জানিয়েছে। অক্টোবর ২০২৬ মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে অক্টোবর মাসের জন্যও এই মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

















