১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সিলেট

সিলেটে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকসহ কোটি টাকার মালামাল

news24banglatv.com সিলেট ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

সিলেটে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় শটগান, গুলি ও বিভিন্ন প্রকার মাদকসহ প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অখালিয়া সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক, বিজিওএম এই তথ্য নিশ্চিত করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শটগান, গুলি ও মাদকসহ আনুমানিক পৌনে ২ কোটি টাকা মূল্যের অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড গুলি এবং ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযানে অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিরা, গরু, সানগ্লাস, বিভিন্ন ধরনের প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলা। এছাড়া অবৈধভাবে পাচারের সময় মাছও আটক করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি অধিনায়কের ভাষ্যমতে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সব খবর
শিরোনাম :
জামালপুর ও শেরপুরে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা সিলেটে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকসহ কোটি টাকার মালামাল শরৎনগর পশুর হাট: গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্রে কেনাবেচার ধুম বঙ্গভবনে ইইউভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ স্কুলে সরবরাহকৃত খাবার খেয়ে ১২ শিশু অসুস্থ এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি বিদ্যালয়ে ফিরল ছোট্ট তুবা: পাশে থাকার আশ্বাস প্রশাসনের এআই মডেলের নির্ভরযোগ্যতার জন্য সাংবাদিকতা কেন জরুরি কাতারে চাকরির সুযোগ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের জম্মু-কাশ্মীরে সিআইএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিবর্ষণে চারজনের মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান শুরু কাতারে আগ্নেয়াস্ত্র হস্তান্তরে কঠোর নিষেধাজ্ঞা ও শাস্তির সতর্কতা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, হতাহতের পাল্টাপাল্টি দাবি মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের মূল চালিকাশক্তি: মাহদী আমিন ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ জামালপুর ও শেরপুরে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা সিলেটে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদকসহ কোটি টাকার মালামাল শরৎনগর পশুর হাট: গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্রে কেনাবেচার ধুম বঙ্গভবনে ইইউভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সাথে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ স্কুলে সরবরাহকৃত খাবার খেয়ে ১২ শিশু অসুস্থ এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি বিদ্যালয়ে ফিরল ছোট্ট তুবা: পাশে থাকার আশ্বাস প্রশাসনের এআই মডেলের নির্ভরযোগ্যতার জন্য সাংবাদিকতা কেন জরুরি কাতারে চাকরির সুযোগ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের জম্মু-কাশ্মীরে সিআইএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিবর্ষণে চারজনের মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান শুরু কাতারে আগ্নেয়াস্ত্র হস্তান্তরে কঠোর নিষেধাজ্ঞা ও শাস্তির সতর্কতা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, হতাহতের পাল্টাপাল্টি দাবি মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের মূল চালিকাশক্তি: মাহদী আমিন ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ