এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করার পর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। চীনের বিপক্ষে ৭-১ গোলের হতাশাজনক এই হারের ফলে বাংলাদেশ এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। ৩রা অক্টোবর এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। এবার চীনের কাছে হার ৭-১ গোলে। ফলে সপ্তম স্থান নির্ধারণীতে খেলবেন রোমান-আমিরুলরা। একটি ড্র ও বাকি সাত ম্যাচে জয় চীনের। ।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জিয়ালিয়াং ঝাং গোল করে চীনকে এগিয়ে দেন। দুই মিনিট পর ইউলাই ঝাও ব্যবধান দ্বিগুণ করলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটে বেনহাই চেন আরও এক গোল করলে বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩-০ গোলে। তবে হাফ টাইমের ঠিক আগে রাকিবুল হাসান একটি গোল শোধ দেন। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে চীন আরও চারটি গোল করলে বড় ব্যবধানে পরাজয় নিশ্চিত হয়। ইতিহাসের ৯ দেখায় চীনের বিপক্ষে এটি বাংলাদেশের সপ্তম পরাজয়। দ্বিতীয় কোয়ার্টারে লড়াইয়ের ছাপ রাখে লাল-সবুজ প্রতিনিধিরা।

















