১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
খেলাধুলা

ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড লুয়ানের

news24banglatv.com খেলাধুলা ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

ক্রিকেট মাঠে নিজের ব্যাটিংয়ের প্রতি অনুরাগ এবং বক্সারের মতো মানসিকতার পরিচয় দিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে সিএসএ টি২০ চ্যালেঞ্জের ম্যাচে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে এই তরুণ ব্যাটার যেন ব্যাট হাতে এক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। ৭৯ বলে ১৮৮ রানের ইনিংস খেলে তিনি গড়েছেন ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড। যদিও ১২ রানের জন্য তিনি ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারেননি, তবে তাঁর এই ইনিংসটি ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে। তবে আর ১২টি রান করতে না পারার আক্ষেপ থাকবে লুয়ানের। ব্লুমফন্টেইনে গতকাল রাতে লুয়ান-ড্রে পিটোরিয়াসের ভেতর থেকে সেই ‘বক্সার’ই বুঝি বেরিয়ে এসেছিল। লুয়ানের আগে বিশ্ব রেকর্ডটির মালিক ছিলেন ক্রিস গেইল।

এর আগে এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের সেই মহাকাব্যিক ইনিংসটি ১৩ বছর পর ভেঙে দিলেন প্রিটোরিয়াস। প্রিটোরিয়াসের এই ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। তাঁর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রানের বড় সংগ্রহ পায় এবং ম্যাচটি ১২৪ রানে জিতে নেয়। তাহলেই যে এই সংস্করণে প্রথম ডাবল সেঞ্চুরিটি দেখা যেত ২০ বছর বয়সী এই তরুণের ব্যাট থেকে। নাইটস ১৪৩ রানে অলআউট হওয়ায় ১২৪ রানের দারুণ জয়ও পায় তাঁর।

প্রিটোরিয়াস তাঁর ফিফটি পূরণ করেছিলেন মাত্র ২৪ বলে, আর সেঞ্চুরি পেতে তাঁর লেগেছে ৪০ বল। ৫৮ বলের মাথায় তিনি ১৫০ রানের কোটা পার করেন। ছেলেদের টি-টোয়েন্টিতে বলের হিসেবে দীর্ঘতম ইনিংস খেলার ক্ষেত্রেও তিনি অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের রেকর্ড ছুঁয়েছেন, যারা এর আগে ৭৯ বলের ইনিংস খেলেছিলেন। প্রিটোরিয়াসের সাম্প্রতিক ফর্মও ছিল দুর্দান্ত; গত মাসে নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ৯৪ ও ১০১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটারের টি-টোয়েন্টি স্ট্রাইক রেট ১৫৪.৫৮। বাঁহাতি এ ওপেনার ফিফটি তুলে নেন ২৪ বলে। ২০১৮ সালে অ্যারন ফিঞ্চ সারের হয়ে সাসেক্সের বিপক্ষে এবং ২০২০ সালে মার্কাস স্টয়নিস মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বলের ইনিংসে অপরাজিত থেকে যান।

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্রিকেটে পা রাখা প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অনেক আগে থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। ১৯ বছর ৯৩ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে তিনি দেশটির ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেকের প্রথম ইনিংসে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আগামী দিনের তারকা হিসেবে প্রমাণ করে চলেছেন এই তরুণ।

সব খবর
শিরোনাম :
কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ও বৈষম্য অর্থনীতির জন্য বড় ঝুঁকি সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র সোনারগাঁয়ে রাসায়নিকবাহী কাভার্ড ভ্যানে আগুন এক রাতেই তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল জনপদ রিয়াদের আরামকো তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এনসিটির পর সিসিটি পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নতুন সাইবার আইনে হাসিনার পথেই হাঁটছে সরকার: হাসনাত কাইয়ূম মধ্যপ্রাচ্যে আরও রণতরী ও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গ্রিসের ক্রিট দ্বীপে ঝড় ও বন্যা যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন তারেক রহমান ও জুবাইদা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ও বৈষম্য অর্থনীতির জন্য বড় ঝুঁকি সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র সোনারগাঁয়ে রাসায়নিকবাহী কাভার্ড ভ্যানে আগুন এক রাতেই তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল জনপদ রিয়াদের আরামকো তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এনসিটির পর সিসিটি পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নতুন সাইবার আইনে হাসিনার পথেই হাঁটছে সরকার: হাসনাত কাইয়ূম মধ্যপ্রাচ্যে আরও রণতরী ও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গ্রিসের ক্রিট দ্বীপে ঝড় ও বন্যা যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ঘটনায়: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির মন্তব্যে জামায়াতের তীব্র নিন্দা জার্মানির ঐক্যের ৩৬ বছর: উগ্র ডানপন্থার উত্থানে নতুন সংশয় আফ্রিকার সংকটে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সিসির মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ের সম্মানে ৯ কোটি ৪৯ লাখ টাকা টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত শুরু মায়ের অনুপ্রেরণায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা রাজশাহী মাঠে গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানায় অগ্নিকাণ্ড, উদ্ধার ৬৭ শ্রমিক মাল্টার আকাশছোঁয়া দাম: আমদানিকারকদের এলসি খোলার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন তারেক রহমান ও জুবাইদা