কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি ২০২৬ সালের নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে। এই ঘোষণা অনুযায়ী, চলতি মাসে প্রিমিয়াম ও সুপার পেট্রোলসহ ডিজেলের মূল্যে কোনো পরিবর্তন করা হয়নি। গত মাসের নির্ধারিত দরই নভেম্বর মাসজুড়ে কার্যকর থাকবে।
নভেম্বর ২০২৬-এর জ্বালানি মূল্যতালিকা
- প্রিমিয়াম পেট্রোল (৯১): ১.৯৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- সুপার পেট্রোল (৯৫): ২.১০ কাতারি রিয়াল (প্রতি লিটার)
- ডিজেল: ২.০৫ কাতারি রিয়াল (প্রতি লিটার)
প্রতি মাসের প্রথম দিন থেকে কাতারের প্রতিটি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে এই নির্ধারিত মূল্য কার্যকর হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের সাথে সমন্বয় বজায় রেখে কাতারএনার্জি প্রতি মাস শেষে পরবর্তী মাসের জ্বালানি মূল্য নির্ধারণ করে থাকে।

















