গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগে তাকে এই পদক্ষেপের মুখোমুখি হতে হয়। এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ওই তরুণসহ মোট ৫০ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে মামলা করে।
তদন্ত অনুযায়ী, নাফপ্লিও শহরে ধারণ করা ওই ভিডিওতে অভিযুক্ত তরুণ দাবি করেছিলেন, গ্রিসে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং দেশটিতে কয়েক দশক ধরে অবৈধভাবে বসবাস করলেও পুলিশের কোনো তল্লাশি বা নির্বাসনের ভয় নেই। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়, যেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাচ্ছিলেন।
পুলিশের নজরে আসার পর গত ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট বাতিল করা হয়।
তিনি তিনবার আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, যার সবগুলোই কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।
অভিযুক্ত তরুণের পক্ষ নিয়ে একটি বেসরকারি সংস্থা (এনজিও) আইনি লড়াই চালিয়ে গিয়েছিল। বারবার আবেদন খারিজ হওয়া সত্ত্বেও এনজিওটির আইনজীবীরা তাকে গ্রিসে রাখার চেষ্টা করেন। তবে গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় জানিয়েছে, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে থাকতে না দেওয়ার নীতিতেই তারা অটল। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানান, এ ধরনের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দেয়। তার মতে, মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে এই সুযোগটি নিতে পারে। তিনি আরও বলেন, একের পর এক আবেদন জমা দিয়ে দেশে থাকার মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হলেও রাষ্ট্র যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে সক্ষম, এটি তারই প্রমাণ। এনজিওর হস্তক্ষেপ ও সরকারের কঠোর নীতি। নাফপ্লিওর এই ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো।
বাকি ৫০ জন বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে গ্রিস সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।
বর্তমান পরিস্থিতিতে গ্রিস অবৈধ প্রবেশ ও অবস্থানের বিরুদ্ধে আইনি কাঠামো আরও শক্তিশালী করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

















