পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে শুক্রবার বিকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই কিশোর ও তরুণ। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা বিলের একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

















