২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তির জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

news24banglatv.com আন্তর্জাতিক ডেস্ক
Follow us Facebook YouTube
সব খবর

২০০২ সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ভয়াবহ নির্যাতনের ঘটনা ও তার পরিবারের সাত সদস্যের মৃত্যুর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে দণ্ডিতদের মুক্তির আগের সিদ্ধান্তটি বাতিল হয়েছিল এবং তাদের কারাগারে ফিরে যেতে হয়েছিল।

গত ২৮ অক্টোবর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই জামিনের আদেশ দেন। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাইকোর্টের দেওয়া দণ্ডাদেশ বহাল রাখার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিকালে এই নতুন আদেশ এল। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে গুজরাট সরকার ওই মামলায় ১১ জন দণ্ডিতকে আগাম মুক্তি দিয়েছিল, যা ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করেন এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। রাজ্য সরকার অন্য রাজ্যের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল।

বার অ্যান্ড বেঞ্চের তথ্য অনুযায়ী, আদালতে দণ্ডিতদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান যে, আসামিরা ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় কারাভোগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, মূল এজাহারে একজনের নাম ছিল না এবং তাকে ঘটনার তিন বছর পর মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া বর্তমানে আসামিদের একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন বলেও আদালতকে জানানো হয়।

অন্যদিকে, জামিনের তীব্র বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা থাকরে বলেন, অপরাধের ভয়াবহতা বিবেচনায় বিচারিক আদালত ও হাইকোর্ট সব তথ্য-প্রমাণ যাচাই করেই তাদের সাজা দিয়েছিল। তবে উভয় পক্ষের যুক্তি পর্যালোচনার পর সুপ্রিম কোর্ট জানান, আসামিদের দীর্ঘ কারাবাস, একজন আসামির শারীরিক অক্ষমতা এবং আপিল পর্যায়ে তথ্যগত ও আইনি বিষয় নিষ্পত্তির প্রয়োজনীয়তা বিবেচনায় এই সাজা স্থগিত করা হলো। বিচারিক আদালতের শর্তানুযায়ী তাদের জামিন কার্যকর হবে এবং পরবর্তীতে আপিলের পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হবে।

ভারতীয় দণ্ডবিধির অধীনে বেআইনি সমাবেশ, দাঙ্গা, হত্যা ও সংঘবদ্ধ নির্যাতনের ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০০২ সালের মার্চে দাহোদ জেলার রণধিকপুর গ্রাম থেকে পলায়নকালে উগ্র জনতা বিলকিস বানো ও তার পরিবারের ওপর হামলা চালায়। সে সময় বিলকিস বানো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার তিন বছর বয়সী শিশুকন্যাসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়। রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া মুসলিমবিরোধী সহিংসতার মধ্যে অন্য একটি জেলায় যাওয়ার পথে হিন্দুত্ববাদী একটি উগ্র জনতা তাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর ২০০৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। বিলকিস বানোর নিরপেক্ষ বিচার পাওয়ার দাবির প্রেক্ষিতে মামলাটি গুজরাট থেকে মহারাষ্ট্রে স্থানান্তর করা হয়। ২০০৮ সালে বিশেষ আদালত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট ভুক্তভোগীকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ ও সরকারি চাকরি প্রদানের নির্দেশ দিয়েছিলেন। গোধরা উপকারাগার থেকে বের হওয়ার পর তাদের স্বজন ও ডানপন্থি হিন্দু সংগঠনের সদস্যরা ফুল-মিষ্টি দিয়ে বরণ করেন।

২০২২ সালের ১৫ আগস্ট গুজরাট সরকার ১১ আসামিকে সাজা মওকুফ করে মুক্তি দেয়, যা নিয়ে ব্যাপক জনক্ষোভ সৃষ্টি হয়।

পরে বিলকিস বানোর আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট সেই মুক্তি বাতিল করে জানান, বিচারের স্থান মহারা হওয়ায় গুজরাট সরকারের সাজা মওকুফের কোনো আইনি এখতিয়ার ছিল না। এই পুরো ঘটনাটি গুজরাটের ২০০২ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের বিচার পাওয়ার লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছিলেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিতর্ক দীর্ঘস্থায়ী হয়েছে। বিলকিস বানোর দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াই গুজরাটের ২০০২ সালের মুসলিমবিরোধী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বিচার ও দায়ীদের জবাবদিহির দাবির প্রতীকে পরিণত হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সব খবর
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন কার্যকর হবে মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতেও আগুন ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন কার্যকর হবে মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে সোপর্দ যুবদল নেতার কিশোর মৃত্যুর ঘটনা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ: ১৮ পদে সুযোগ কাতারের আমিরের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোলায় রোড রোলারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ সিঙ্গাপুরকে সাত গোলে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল বিদ্যালয়ের রুমে নারী: দপ্তরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ১ ডিসেম্বর ব্যাংকিং খরচে নতুন সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক জাতীয় গ্রিডে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক কেন্দ্রের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন হাইকোর্ট -: রায়ের পর্যবেক্ষণে যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিবাদে বৃদ্ধার মৃত্যু বাংলাদেশে বাড়ছে নতুন ও অপ্রচলিত মাদকের বিস্তার পল্লবীর শিশুকন্যা মৃত্যুর ঘটনা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিউইয়র্ক লাইব্রেরিতে চাকরির সুযোগ, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার