মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানকে আলোচনার টেবিলে আনতে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই কৌশলের অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট বড় ধরনের একটি স্ট্রাইক গ্রুপ নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। স্যান ডিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা করা এই রণতরীটি সরাসরি ইরানের কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা।
২ অক্টোবর শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএসএস থিওডর রুজভেল্টের পাশাপাশি স্যান ডিয়েগো থেকে ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যদেরও পাঠানো হয়েছে। এই বিশেষ বাহিনীতে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন। সব মিলিয়ে নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে মোট তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ সক্রিয় থাকবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানোর জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে বহুমুখী সামরিক বিকল্প ও কৌশল রয়েছে। মূলত ওই অঞ্চলের সামরিক ভারসাম্য বজায় রাখা এবং ইরানকে সমঝোতায় বাধ্য করার জন্যই এই বড় আকারের রণতরী ও অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















