সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ভেরিফিকেশনের নামে বাদ দেয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বিদ্যমান ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান জানানোর আহ্বান জানান।
রাজনৈতিক আনুগত্য নয়, যোগ্যতাই মানদণ্ড
- সরকারি চাকরিতে নিয়োগ রাজনৈতিক আনুগত্যের বিষয় হওয়া উচিত নয়।
- নাগরিকের মেধা ও যোগ্যতাই নিয়োগের একমাত্র বিবেচ্য হওয়া বাঞ্ছনীয়।
- ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম অবিলম্বে পরিহার করতে হবে।
- ফ্যাসিবাদী আমলের অনুরূপ যেকোনো কুটতৎপরতা জনগণ মেনে নেবে না এবং এর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।
জামায়াত আমির আরও বলেন, মেধাবী যুবসমাজ ও তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। রাষ্ট্রব্যবস্থায় ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। তাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন।

















