২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট: গুঁড়িয়ে দেয়া হলো স্থাপনা

news24banglatv.com ঢাকা ডেস্ক
Follow us Facebook YouTube
ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫ ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫
সব খবর

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে হানা দেয়। তারা দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দীর্ঘ ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত এই স্বাস্থ্যকেন্দ্রটিতে ব্যাপক তাণ্ডব চালায়। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা দায়িত্বরত দুজন গার্ডকে বেঁধে মারধর করেন।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, হামলাকারীরা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি ও নগদ ১১ লাখ ৪০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করেছে। লুটপাটের তালিকায় ৪৫ লাখ টাকা মূল্যের আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও অফিসের প্রয়োজনীয় নথিপত্রসহ সরকারি ইপিআই টিকার সরঞ্জাম রয়েছে। এরপর বুলডোজার দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনাটি তারা গুঁড়িয়ে দেয় এবং সেখানে নিজেদের সমিতির সাইনবোর্ড টানিয়ে দেয়। প্রতিষ্ঠানটির আরও অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। একপর্যায়ে বুলডোজার দিয়ে সবগুলো ঘর ভেঙে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা রাত ১টার দিকে পুরো এলাকা ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানের গাছপালাও উপড়ে ফেলে। এসময় দেয়ালের পেছনের রাস্তায় থাকা ভ্রাম্যমাণ দোকানের মালিকদের মালামাল সরানোর জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল। এই ধ্বংসযজ্ঞের ফলে প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আগামী দিনগুলোতে ক্লিনিকটিতে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বড় একটি আমের গাছ উপরে ফেলার চেষ্টা করা হয়। খবর পেয়ে দোকানের মালিকরা মালামাল সরিয়ে নিতে ঘটনাস্থলে চলে আসেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের বিষয়ে শুক্রবার দুপুর সোয়া ২টায় ডা. নাসরিন আখতার অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে বিবাদী করে থানায় মামলা করেছেন। ওসি আরও জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল।

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। মানববন্ধনে ডা. নাসরিন আখতার বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং দরিদ্র ও শিশুদের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর আঘাত। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি পূরণ করে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান।

উল্লেখ্য, ৫০ বছর ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারি অংশীদারত্বের ভিত্তিতে প্রসূতি, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাজুড়ে এবং ক্লিনিকের কর্মীবাহিনীর মধ্যে এ ঘটনায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫ ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫
সব খবর
শিরোনাম :
ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫ বাংলাদেশ ডাক বিভাগে ১৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি জিসিসিভুক্ত ৬ দেশের মধ্যে ২,১০০ কিলোমিটার রেলপথের ঐতিহাসিক চুক্তি চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আইনি পথেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমার বিস্ফোরণ, আহত ২ কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ কিশোর হৃদয় মৃত্যুর ঘটনা মামলায় ওয়াকিলের তিন দিনের রিমান্ড চিফ প্রসিকিউটর: দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন চালক নিয়োগ জীবন অসাধারণ হওয়ার প্রয়োজন নেই, বলছেন উর্মী রহমান ভোলার লালমোহনে অটোরিকশার চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু রংপুরে এনসিপির মোটরসাইকেল শোডাউন: নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদ সন্ত্রাস করলে আওয়ামী লীগ আরও বিচ্ছিন্ন হবে: মঞ্জু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে জনবল নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি আইআরজিসির ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির ভল্টে ফেসলক প্রযুক্তি, ছাপা হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রেসে শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৫ বাংলাদেশ ডাক বিভাগে ১৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি জিসিসিভুক্ত ৬ দেশের মধ্যে ২,১০০ কিলোমিটার রেলপথের ঐতিহাসিক চুক্তি চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আইনি পথেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমার বিস্ফোরণ, আহত ২ কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ কিশোর হৃদয় মৃত্যুর ঘটনা মামলায় ওয়াকিলের তিন দিনের রিমান্ড চিফ প্রসিকিউটর: দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন চালক নিয়োগ জীবন অসাধারণ হওয়ার প্রয়োজন নেই, বলছেন উর্মী রহমান