নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরির পদে মোট ২০ জন জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদের নাম: গাড়িচালক (ভারী), পদসংখ্যা ২০টি এবং ১৬তম গ্রেড।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেল: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
- বয়সসীমা: আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনপত্রের খামের ওপর নির্দিষ্ট পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
এর সঙ্গে প্রার্থীর নিজ ঠিকানা লেখা ও ডাকটিকিটযুক্ত ৯ী৪ সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করা বাধ্যতামূলক। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯”× ৪”) সংযুক্ত করতে হবে।
সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদন পৌঁছে দিতে হবে। চলবে আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
- পদের নাম: গাড়িচালক (ভারী) 16।

















